ডেস্ক নিউজ : আর সব দেশ তাদের নতুন জার্সি আরও অন্তত মাসছয়েক আগেই পেয়ে গিয়েছিল। বিশ্বকাপের বছরের শুরুতেই বিশ্বকাপে না খেলা সব দলও জার্সি উন্মোচন করে ফেলেছিল। তবে এই তালিকায় বাংলাদেশ ছিল না। অবশেষে সে অপেক্ষা শেষ হয়েছে দলের। আজ নতুন জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাংলাদেশের এবারের জার্সি ডিজাইনটা সমর্থকদের কাছ থেকে আহ্বান করা হয়েছিল। ১৫০০ ডিজাইন জমা পড়েছিল, সেখান থেকে ৩১টি উপাদান নিয়ে ডিজাইন করা হয়েছে এবারের জার্সি। হোম জার্সিটি সাদা রঙের। তবে এতে সব ডিটেইল লাল রঙের। অ্যাওয়ে জার্সিটি সবুজ, সেখানেও ডিটেইল লাল রঙের। দুই জার্সিতেই দেশীয় সংস্কৃতির টেক্সচার রয়েছে।
আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:০৫
