ব্রেকিং নিউজ
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

ক্রিকেটের উন্নতি করতে না পারলে সরে দাঁড়ান: আজহার আলী

Ayesha Siddika | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ - ০৫:১৯:৩৩ পিএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক অধিনায়ক আজহার আলী জাতীয় দলের কোচ ও নির্বাচক আকিব জাভেদকে দলের সাম্প্রতিক ব্যর্থতার দায় নিতে বলেছেন। তিনি বলেন, আকিব যদি পাকিস্তান ক্রিকেটে উন্নতি আনতে না পারেন, তাহলে তার পদ থেকে সরে দাঁড়ানো উচিত।

আজহারকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘আকিব জাভেদের প্রথমে নিজের ভূমিকা নিয়ে ভাবা উচিত। তিনি যদি ক্রিকেটে উন্নতি আনতে না পারেন, তাহলে তার সরে দাঁড়ানো উচিত।’

সাবেক এই অধিনায়ক আরও অভিযোগ করেন, পাকিস্তান ক্রিকেটের চলমান সংকটের দায় সাবেক ক্রিকেটারদের ওপর চাপানোর চেষ্টা করছেন আকিব। বিশেষ করে সরফরাজ আহমেদ ও বাবর আজমের মতো সাবেক অধিনায়কদের দিকে দায় ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

আজহার বলেন, পাকিস্তান ক্রিকেট বর্তমানে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি দ্রুত সামাল দেওয়া প্রয়োজন। তিনি ইঙ্গিত দেন, জাতীয় দলের নেতৃত্বের জন্য এর চেয়ে খারাপ সময় হয়ত আর হতে পারে না। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে বাবর আজমের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সাবেক এই অধিনায়ক বলেন, পাকিস্তান ক্রিকেট ধীরে ধীরে দর্শক ও সাধারণ মানুষের আগ্রহ হারাচ্ছে। দলের প্রতি আস্থা ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:১৫ 

▎সর্বশেষ

ad