ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

সাভারে লাইভ চলাকালে পুলিশের গাড়ির ধাক্কায় সাংবাদিক আহত

Ayesha Siddika | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ - ০৩:০৬:৪০ পিএম

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারে সংবাদ সংগ্রহের সময় লাইভ চলাকালে পুলিশের গাড়ির  ধাক্কায় সাংবাদিক আসাদুজ্জামান খাইরুল শিকদার আহত হয়েছেন। রোববার দুপুর আড়াইটার দিকে সাভার মডেল থানার ভেতরে এ ঘটনা ঘটে। 

আহত খাইরুল শিকদার বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির সাভার প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি জানান, আমিনবাজারের বড়দেশী এলাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এর এক সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিকে নিয়ে সংবাদ সংগ্রহের জন্য তিনি থানায় লাইভ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। লাইভ শুরুর প্রায় ৫৫ সেকেন্ডের মাথায় পেছন থেকে একটি পুলিশের গাড়ির ধাক্কায় তিনি পিঠে আঘাত পান।

তার ভাষ্য, গাড়িটি তার পিছনে  ধাক্কা দেয়। গাড়ি পেছনে নেওয়ার আগে চালকের লুকিং গ্লাস বা মনিটরের মাধ্যমে পেছনে কেউ আছে কিনা, তা নিশ্চিত করা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। খাইরুল শিকদার বলেন, আঘাতটি মাথায় লাগলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং অসাবধানতাবশত হয়েছে। চালকের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, সামনে কুকুর চলে আসায় গাড়ি পেছনে নেওয়ার সময় ওই সাংবাদিকের গায়ে ধাক্কা লাগে। এ ঘটনায় চালক দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান ওসি।

আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৩:০৩

▎সর্বশেষ

ad