ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

শ্রীলঙ্কার কাছে হারের পর আবারও সেই একই অজুহাত জ্যোতিদের

Ayesha Siddika | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ - ০৩:০০:৩৯ পিএম

স্পোর্টস ডেস্ক : নারী এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে গতকাল শ্রীলঙ্কা নারী দলের কাছে ৪ উইকেটে হেরে গেছে বাংলাদেশ নারী দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে মাত্র ১১৪ রানের পুঁজি পেয়েছিল টাইগ্রেস নারী দল। পরে বল হাতে ভালো প্রতিরোধ গড়েন বাংলাদেশের বোলাররা। একটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছিল তারা। 

শ্রীলঙ্কার বিপক্ষে ৪৪ রানে ৫ উইকেট তুলে নিয়ে চেপে ধরেছিল টাইগ্রেসরা। কিন্তু শেষ দিকে একটি ক্যাচ মিসের সুযোগ হাতছাড়া হওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণও চলে যায়। নারী দল আর অজুহাত একই সূত্রে গাঁথা যেন। ম্যাচ শেষে সেই আক্ষেপই উঠে এসেছে বাংলাদেশের ব্যাটার সোবহানা মোস্তারির কণ্ঠে। তিনি বলেন, ‘১৮তম ওভার পর্যন্ত ম্যাচটা আমাদের হাতেই ছিল। ওই ওভারে ডিপ মিডউইকেটে একটা ক্যাচ মিস করেছি। ক্যাচটা নিতে পারলে হয়তো ম্যাচটাও আমরা জিততে পারতাম।’

সোবহানার চোখে সমস্যাটা শুধু ফিল্ডিংয়ে নয়। ১১৪ রানকেও যথেষ্ট মনে হয়নি তার। অবশ্য একই অজুহাত বরাবরই দিয়ে যান নারী দলের ক্রিকেটাররা, ‘এই রানটা যথেষ্ট ছিল না, কারণ আমাদের লক্ষ্য ছিল ১৪০-এর বেশি। মাঝের ওভারগুলোতে আমরা একটু ধীর হয়ে গিয়েছিলাম, আর শেষ তিন-চার ওভারও ঠিকভাবে কাজে লাগাতে পারিনি।’ ৮ সেপ্টেম্বর ম্যাচটি বাংলাদেশের জন্য কোয়ার্টার ফাইনাল। জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে। সোবহানার কথাতেও তাই, ‘এখন আমাদের পুরো মনোযোগ শেষ ম্যাচে—এই ম্যাচটা জিততে হবে, তাহলেই সেমিফাইনালে যাওয়ার সুযোগ তৈরি হবে।’

 

 

আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৩:০০

▎সর্বশেষ

ad