ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

‎আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামী গ্রেফতার

Ayesha Siddika | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ - ০৭:১৩:৫৭ পিএম
‎আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় জুলাই আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছেন পুলিশ। ‎বুধবার  রাত ১০ টার দিকে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এরআগে,  একই দিন সন্ধ্যায় আশুলিয়ার মাজাররোড বটতলা এলাকায় তার নিজ অফিস থেকে এ আসামীকে গ্রেফতার করা হয়। 

‎‎গ্রেফতার ইব্রাহিম খলিল আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসূতী এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।‎জানা গেছে, গ্রেফতার ইব্রাহিমের বিরুদ্ধে ‎০৩ সেপ্টেম্বর ২০২৪ সালে দায়ের করা উত্তরা পশ্চিম থানায় মামলা নং ( ১৭) তে ২১৮ নং এজাহারনামীয় আসামী সে। ওই মামলায় সন্ধিগদ্ধ হিসেবে তাকে গ্রেফতার করা হয়।‎নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিএনপি নেতা জানান, আওয়ামীলীগের সাবেক এমপি মুরাদ জং এর বিশ্বস্ত হাতিয়ার ইব্রাহিম খলিল অবশেষে জুলাই আন্দোলনের ছাত্র হত্যা মামলায় গ্রেফতার হয়েছে।

আওয়ামী লীগ আমলে দাপিয়ে বেড়ানো সুদি ব্যবসায়ী ও ঝুট ব্যবসায়ী ইব্রাহিম খলিল ৫ই আগস্টের পর আওয়ামী লীগের বোল পাল্টে শিমুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতির ছত্রছায়ায় নিজেকে বিএনপি নেতা দাবী করে আবারও বেপরোয়া হয়ে ওঠে। একাধিক ছাত্র হত্যা মামলার আসামী হওয়া সত্ত্বেও বীরদর্পে এলাকায় ঘুরে বেড়িয়েছেন এবং সাধারণ জনগণের উপর জুলুম নির্যাতন চালিয়েছেন। অবশেষে আশুলিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। 

‎‎শিমুলিয়া ইউনিয়ন কৃষকদলের সাধারন সম্পাদক ও কলতাসূতী গ্রামের আব্দুল হালিম ক্ষোভ প্রকাশ করে জানান, দুইটা কারখানায় তার ব্যবসা ছিল। কিন্তু ইব্রাহিম খলিল তাকে ও তার ছেলে সাদ্দামকে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসা ছিনিয়ে নিয়েছে। তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। তার একটি ৬০ লাখ টাকা মূল্যের গাড়ী ছিল সেটি কুপিয়ে ভাংচুর করেছে।

এসব ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া আছে। শুনেছি আজ (বুধবার) পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন কৃষকদলের এই নেতা। এবিষয়ে ‎আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ইব্রাহিম নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। ছাত্র হত্যা মামলায় সন্ধিগদ্ধ আসামী সে। 

 

 

আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:১২

▎সর্বশেষ

ad