আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় চুক্তি ভঙ্গ এবং শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবীতে র্যালী ও বিক্ষোভ করেছেন ইনজেনিটেক্স কারখানার শ্রমিকরা। সোমবার সকালে আশুলিয়ার বাইপাইলে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির ব্যানারে শ্রমিক ও বিভিন্ন ফেডারেশন নেতারা এ র্যালী মানববন্ধন করেন।

সংগঠনটির সভাপতি মো: ফরিদুল ইসলামের নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন শ্রমিক নেতা মো: মিজানুর রহমান ও মাহবুব আলম বাচ্চু সহ আরও অনেকে। শ্রমিক নেতারা অভিযোগ করেন, শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে দুই দফা চুক্তি হলেও তা বাস্তবায়ন করা হয়নি।
বরং বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ নিয়ে মালিকপক্ষ নানা ধরনের টালবাহানা করছে। একের পর এক তারিখ দেওয়া হলেও এখন পর্যন্ত শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়নি। তাই দ্রুত বকেয়া পরিশোধের দাবী জানান তারা।
আয়শা/১৮ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:২০
