ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের

Ayesha Siddika | আপডেট: ১৮ আগস্ট ২০২৬ - ০৪:২৩:৪৭ পিএম

ডেস্ক নিউজ : বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে কাজ করার ঘোষণা দিয়েছেন দলটির নতুন চার স্থায়ী কমিটির সদস্য।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এসব কথা বলেন।

নবনিযুক্ত স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেন, বিএনপির রাজনৈতিক দর্শন ও আদর্শকে সামনে রেখে বর্তমান সরকার দেশ পরিচালনা ও উন্নয়নের কাজ এগিয়ে নেবে।

আমান উল্লাহ আমান বলেন, তারেক রহমান ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় দেশের মানুষের ভোটাধিকার ফিরে এসেছে এবং দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে।

আরেক স্থায়ী কমিটির সদস্য ফরহাদ হালিম ডোনার বলেন, জিয়াউর রহমান স্বল্প সময়ে যেসব কাজ করেছিলেন, তার ছেলে তারেক রহমান আরও দ্রুত গতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

নতুন স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ বলেন, বিএনপি দীর্ঘদিনের রাজনৈতিক ঐতিহ্যের ধারক। দলের পক্ষ থেকে পাওয়া এই দায়িত্ব সফলভাবে পালনের জন্য তারা কাজ করবেন।

এর আগে চার নেতা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং দেশের উন্নয়নে নতুন দায়িত্ব নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:১২

▎সর্বশেষ

ad