ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥

Ayesha Siddika | আপডেট: ১৮ আগস্ট ২০২৬ - ০৪:৩০:১৪ পিএম

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি এর সার্বিক ব্যবস্থাপনায় ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে সীমান্তবর্তী এলাকার ১৫ জন বেকার যুবককে তাদের দক্ষতা উন্নয়ন ও আত্ব কর্মসংস্থানের লক্ষ্যে বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ প্রদান, সনদপত্র বিতরণ ও প্রয়োজনীয় ইলেকট্রিক টুলস্ সরবরাহ অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় এলুয়াড়ী ইউনিয়ন সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

বক্তব্য শেষে তিনি প্রশিক্ষনার্থীদের মাঝে ইলেকট্রিক টুলস্ ও সনদপত্র তুলে দেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ন লে. কর্ণেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি, দিনাজপুর পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম, ফুলবাড়ী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, পিবিজিএমএস, ফুলবাড়ী উপজেলা নির্র্বাহী অফিসার আহমেদ হাসান, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান মোঃ নবীউল ইসলাম।

এ সময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবি।

 

 

আয়শা/১৮ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:১২

▎সর্বশেষ

ad