ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে বদলাবে, গুরুত্ব পাবে মূল্যবোধ-ক্রিটিকাল থিংকিং: ববি হাজ্জাজ

Ayesha Siddika | আপডেট: ১৮ আগস্ট ২০২৬ - ০৪:০৬:১০ পিএম

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১৮ আগস্ট) ‘খেলায় খেলায় শিখি’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনগুলোতে শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে বদলাবে। প্রধানমন্ত্রী ভ্যালু বেইজড এডুকেশন দেখতে চান। এর মধ্যে সামাজিক ও নৈতিক মূল্যবোধ রয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের ক্রিটিকাল থিংকিং শেখাতে হবে।

 
তিনি বলেন, শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়ায় খেলাধুলাকে যুক্ত করতে হবে। একইসঙ্গে শেখার মধ্যে আনন্দও আনতে হবে। প্রত্যেক সপ্তাহে একদিন করে প্রতিটি ক্লাস যদি শিক্ষার্থীরা নিজেরাই পরিষ্কার করে, তাহলে এর মধ্য দিয়ে তারা মূল্যবোধ শিখতে পারবে। ববি হাজ্জাজ বলেন, শিক্ষার কারিকুলামে খেলাধুলা থাকবে, অথচ খেলার মাঠ থাকবে না; তাহলে শিক্ষার্থীরা খেলবে কীভাবে? এজন্য শিক্ষা সংক্রান্ত অবকাঠামোর মধ্যে ক্রীড়া অবকাঠামো নির্মাণ করতে হবে।

প্রাথমিক শিক্ষার উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহিতার আওতায় আনার ওপরও গুরুত্ব দেন তিনি। যারা অবকাঠামো নির্মাণ করেন, তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে বলে জানান প্রতিমন্ত্রী। এ সময় এনসিটিবির কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ববি হাজ্জাজ বলেন, গত ২০ বছর সরকার এনসিটিবিকে যেভাবে পরিচালনা করেছে, সেভাবে আর চলতে পারে না। গত ২০ বছর প্রকাশকরা টাকা দিয়ে এনসিটিবিকে পরিচালনা করেছেন।

 

 

আয়শা/১৮ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:০৫

▎সর্বশেষ

ad