ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন মোকাবিলায় মুসলিম দেশগুলোকে ‘ঐক্যের’ ডাক ইরানের

Ayesha Siddika | আপডেট: ০৮ আগস্ট ২০২৬ - ০৩:২৪:৩৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেশী দেশগুলোর প্রতি আত্মনির্ভরশীলতা ও ‘প্রকৃত ভ্রাতৃত্ববোধ’ ধারণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে উন্নত সামরিক শক্তির বিরুদ্ধেও ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। খবর মেহের নিউজ এজেন্সির।

এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি লিখেছেন, ‘বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক শক্তির মোকাবিলায় ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতি, সক্ষমতা ও শক্তিমত্তার প্রমাণ দিয়েছে।’ইরানের শীর্ষ এই কূটনীতিক আরও বলেন, ‘মুসলিমরা যখন ঐক্যবদ্ধ থাকে, তখন ক্ষতিকর বহিরাগতদের সৃষ্ট যেকোনো চ্যালেঞ্জ আমরা সরাসরি মোকাবিলা করতে পারি।’ আরাগচি তার পোস্টে বলেন, ‘এখন সময় শুধু নিজেদের ওপর নির্ভর করার এবং প্রকৃত ভ্রাতৃত্ববোধ ধারণ করার।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এসব মন্তব্য এমন এক সময়ে এলো, যখন কয়েক মাস ধরে অঞ্চলটিতে সংঘাত চলছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী যুদ্ধ শুরুর পর এই সংঘাতের সূত্রপাত হয়। সংঘাত চলাকালে ইরানের ভূখণ্ডে হামলার জবাবে দেশটি পারস্য উপসাগরীয় অঞ্চলসহ এর বাইরেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালায়।

 

 

আয়শা/০৮ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:১২

▎সর্বশেষ

ad