ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

শেষ মুহূর্তে ইউক্রেনে হামলার পরিকল্পনা বাতিল ইরানের

Ayesha Siddika | আপডেট: ০৪ আগস্ট ২০২৬ - ০১:২০:১৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের তিনটি স্থাপনায় হামলার পূর্ণ প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করে ইরান।  কিয়েভের পক্ষ থেকে ‘দুঃখ প্রকাশ’ করার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি।  খবর আনাদোলুর

সোমবার (৩ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজায়ি এ কথা বলেন। তিনি বলেন, হামলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল, তবে পরে অভিযানটি বাতিল করা হয়। তিনি আরও সতর্ক করে বলেন, হরমুজ প্রণালিতে ইরানের নির্ধারিত নৌপথের বাইরে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। কোনো শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ‘অবৈধ পথে’ চলাচলের চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

রেজায়ির দাবি, সাম্প্রতিক ১৭ দিনের সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং মার্কিন বাহিনী বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। গত ২৫ জুলাই ইরান অভিযোগ করে, ইউক্রেন কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এতে একজন নাবিক নিহত হন। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহাকে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান।

 

 

আয়শা/০৪ অগাস্ট ২০২৬,/দুপুর ১:২০

▎সর্বশেষ

ad