ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

নওগাঁর পত্নীতলায় মাদক বিরোধী অভিযানে মাদক সহ আটক ১ 

Ayesha Siddika | আপডেট: ০৩ আগস্ট ২০২৬ - ০৮:৩১:৫৭ পিএম

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় রোববার সন্ধ্যায় পত্নীতলা থানা পুলিশের একটি দল উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মহিমাপুর তালপুকুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১৫০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মহিমাপুর (পদ্মপুকুর) এলাকার মোজাফফর হোসেনের ছেলে ফারুক হোসেন (২২)কে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ফারুক হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার তাকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আয়শা/০৩ অগাস্ট ২০২৬,/রাত ৮:২৮

▎সর্বশেষ

ad