ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক

Ayesha Siddika | আপডেট: ২৭ জুলাই ২০২৬ - ১২:২৪:১৯ এএম

স্পোর্টস ডেস্ক : কারাগারে পরিবারের সদস্যদের সঙ্গে আধা ঘণ্টা সাক্ষাৎ এবং মামলাসংক্রান্ত বিষয়ে আইনজীবীদের সঙ্গে নিয়মিত বিশেষ সাক্ষাতের অনুমতি চেয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মোহাম্মদপুর থানার এলাকায় মালবাহী ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানির সময় আদালতের অনুমতি নিয়ে তিনি এসব আবেদন জানান। আদালতে পলক নিজেকে অসুস্থ দাবি করে বলেন, তার ঘাড়ে গুরুতর আঘাত রয়েছে। এমআরআই রিপোর্টে ঘাড়ের দুটি হাড় স্থানচ্যুত হওয়ার বিষয়টি ধরা পড়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি মাথায় হেলমেটও ব্যবহার করতে পারছেন না বলে আদালতকে জানান।

তিনি আরও বলেন, বর্তমানে তার বিরুদ্ধে ৯৮টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি ৮৯ দিন রিমান্ডে ছিলেন। এর মধ্যে তিনটি মামলার বিচার কার্যক্রম চলছে এবং আরও কয়েকটি মামলায় সাক্ষ্যগ্রহণ অব্যাহত রয়েছে। এ অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে অন্তত আধা ঘণ্টা সাক্ষাতের সুযোগ দেওয়ার আবেদন করেন পলক। পাশাপাশি কারাগারে প্রতি দুই সপ্তাহে দুই দিন, প্রতিদিন তিন ঘণ্টা করে মামলাসংক্রান্ত বিষয়ে আইনজীবীদের সঙ্গে বিশেষ সাক্ষাতের অনুমতিও চান তিনি।

তবে এ বিষয়ে আদালত তাৎক্ষণিক কোনো আদেশ দেননি। পলকের আইনজীবী তরিকুল ইসলাম বলেন, কারাবিধি অনুযায়ী বন্দিরা ১৫ দিন পরপর পরিবারের সদস্যদের সঙ্গে আধা ঘণ্টা সাক্ষাতের সুযোগ পান। তবে মামলার প্রস্তুতি ও প্রয়োজনীয় আইনি পরামর্শের জন্য আইনজীবীদের সঙ্গে অতিরিক্ত সময় সাক্ষাতের অনুমতি চাওয়া হয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। সেদিন গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় নিহতের মা রীনা বেগম বাদী হয়ে ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। পরে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আকরামুজ্জামান আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

 

 

আয়শা/২৭ জুলাই ২০২৬,/রাত ১২:২৩

▎সর্বশেষ

ad