ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

Ayesha Siddika | আপডেট: ২৭ জুলাই ২০২৬ - ১২:০৮:২৮ এএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজট সিং বাইসের পদত্যাগের দাবিতে নতুন রাজনৈতিক সংঘাতে জড়িয়েছে বিজেপি ও আম আদমি পার্টি। রাজধানী দিল্লিতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে দীর্ঘ এক মাসের আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরেই এই রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী প্রশ্ন তুলেছেন যে নৈতিকতার খাতিরে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল কবে পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করবেন এবং পাঞ্জাবের শিক্ষামন্ত্রী ঠিক কবে পদত্যাগ করছেন।

বিজেপির পক্ষ থেকে পিএসইবি দ্বাদশ শ্রেণির ইংরেজি বোর্ড পরীক্ষা, পাঞ্জাব স্টেট টিচার এলিজিবিলিটি টেস্ট এবং এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি পিএসএসএসবি গ্রুপ-বি এবং কম্বাইন্ড রিক্রুটমেন্ট, নাইব তেহসিলদার ও ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষাসহ এক্সাইজ অ্যান্ড ট্যাক্সেশন ইন্সপেকশন মেধা তালিকায় ভুয়া নাম থাকার অভিযোগও এনেছে দলটি। একই সুরে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং গত চার বছরে রাজ্যে ছয়টি বড় ধরনের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে সরকারের কাছে জবাবদিহিতা দাবি করেছেন।

বিরোধী দলগুলোর এসব অভিযোগকে সম্পূর্ণ ‘ভুয়া খবর’ ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আম আদমি পার্টি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান দৃঢ়তার সাথে ঘোষণা করেছেন যে বিগত সাড়ে চার বছরে পাঞ্জাবে একটিও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি এবং ভবিষ্যতে প্রশ্নপত্র ফাঁস রোধ করার ব্যাপারে তিনি শতভাগ গ্যারান্টি দিচ্ছেন। তিনি জানান, মাত্র দুটি স্থানে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের চেষ্টা করা হয়েছিল এবং খবর পাওয়ার মাত্র দশ মিনিটের মধ্যে সেই জালিয়াতি চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপ নেতা বলতেজ পান্নু বলেন, একটি ঘটনায় প্রার্থীরা গ্যাজেট বা ডিভাইস ব্যবহার করে ধরা পড়ার পর তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল, তবে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। তিনি আরও অভিযোগ করেন, বিগত শাসনকালগুলোতে নিজেদের আমলের কেলেঙ্কারি ও প্রশ্নপত্র ফাঁসের আসল সমস্যা থেকে মানুষের নজর ঘোটাতেই বিজেপি ও কংগ্রেস এই ধরনের মিথ্যা প্রচার চালাচ্ছে।

সূত্র: এনডিটিভি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৬,/রাত ১২:০০

▎সর্বশেষ

ad