ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্বাগতম ভোজিনিয়া, আমরা তোমার অপেক্ষায় আছি : ক্লাব ‘কোলো-কোলো’

Ayesha Siddika | আপডেট: ২৭ জুলাই ২০২৬ - ১২:১১:২৪ এএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে কেপ ভার্দের রূপকথার অন্যতম নায়ক ছিলেন ভোজিনহা। একের পর এক অবিশ্বাস্য সেভে ফুটবল বিশ্বের নজর কাড়ার পর এবার ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন অভিজ্ঞ এই গোলরক্ষক। পর্তুগিজ দ্বিতীয় বিভাগের ক্লাব জিডি চ্যাভসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবে চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোতে ১৮ মাসের চুক্তিতে যোগ দিচ্ছেন এই কেপ ভার্দিয়ান তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ ভিডিও প্রকাশ করে ভোজিনহাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে কোলো-কোলো। ক্লাবটির বার্তায় লেখা হয়েছে, ‘স্বাগতম ভোজিনিয়া, আমরা তোমার অপেক্ষায় আছি।’
নতুন ঠিকানায় যোগ দিতে পেরে উচ্ছ্বাস লুকাননি ৪০ বছর বয়সী এই গোলরক্ষকও। তিনি বলেন, ‘বিশ্বকাপের অভিজ্ঞতা আমার জীবনের অন্যতম সেরা স্মৃতি। এখন সময় নতুন এক চ্যালেঞ্জে নিজেকে প্রমাণের। কোলো-কোলো একটি ঐতিহাসিক ক্লাব, এদের হয়ে মাঠে নামতে আমি মুখিয়ে আছি।’
প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসে গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচেই ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেয় কেপ ভার্দে। সেই ম্যাচে বিশ্বকাপে ক্লিন শিট রাখা সবচেয়ে বেশি বয়সী গোলরক্ষকের রেকর্ড গড়েন ভোজিনহা। একই সঙ্গে করেন সাতটি দুর্দান্ত সেভ, যা মুহূর্তেই তাকে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে।
টুর্নামেন্ট যত এগিয়েছে, ততই বেড়েছে তার খ্যাতি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার প্রভাব ছিল চোখে পড়ার মতো। বিশ্বকাপ শুরুর আগে ইনস্টাগ্রামে যেখানে তার অনুসারী ছিল মাত্র ৫০ হাজার, কয়েক সপ্তাহের ব্যবধানে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ২ কোটি ৯৫ লাখে।
নকআউট পর্বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দে ৩-২ ব্যবধানে হারলেও ম্যাচটির অন্যতম আলোচিত নাম ছিলেন ভোজিনহা। লিওনেল মেসির চারটি নিশ্চিত গোলের সুযোগ রুখে দিয়ে তিনি আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দেন।
পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জায়গা করে নেন ফিফা ঘোষিত ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল সেরা একাদশেও।
আয়শা/২৭ জুলাই ২০২৬,/রাত ১২:০৫
▎সর্বশেষ

ad