সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁ জেলা পযার্য়ের পরিবেশবাদী সাংবাদিকদের প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার বেলা ১১টায় নওগাঁ শহরের বই পট্টি এলাকায় অবস্থিত আয়োজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কনফারেন্স রুমে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে দুই দিন ব্যাপি এ প্রশিক্ষণ শুরু হয়।
এসময় ডাসকো ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার NETZ -সারা খাতুন, টেকনিক্যাল কোঅর্ডিনেটর NETZ- মনিরুজ্জামান, টেকনিক্যাল অফিসার তামান্না জেবিন সহ পরিবেশ বিষয়ক কর্মশালায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক উন্নয়নমূলক কার্যক্রমের ফলে সৃষ্ট পরিবেশ ও মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে এবং ন্যায়সঙ্গত রূপান্তর এবং স্থানীয় সিভিল সোসাইটি সংগঠনসমূহকে শক্তিশালী করণের বিষয়গুলো গুরুত্ব পায়।
আয়শা/২৭ জুলাই ২০২৬,/রাত ১২:১২
