ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

কেন ‘অ্যারেস্ট চুপ্পু’ লিখলেন আসিফ মাহমুদ?

Ayesha Siddika | আপডেট: ২৪ জুলাই ২০২৬ - ১১:০০:৩৯ পিএম

ডেস্ক নিউজ : রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর এবার মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি কার্টুনধর্মী ছবি জুড়িয়ে তিনি এ দাবি জানান। ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, অবিলম্বে ফ্যাসিবাদের দোসর মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে।

হ্যাশট্যাগ দিয়ে ‘অ্যারেস্ট চুপ্পু’ও লিখেছেন এনসিপির এই নেতা। পোস্টটি ঘিরে নেটিজেনদের ভিন্নমত দেখা দিয়েছে। অনেকেই ইতিবাচক, আবার কেউ কেউ নেতিবাচক মন্তব্যও করেছেন। আতিকুজ্জামান আশিক নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একজন লিখেছেন, কিছুক্ষণ পর শুনবো গ্রেপ্তার। শুনলে অবাক হবো না। আসিফ মাহমুদের কথায় সায় দিলে আরিয়ান শাহাদাত লেখেন, আমরাও চাই। তবে ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ মগের মুল্লুক বলেও আখ্যায়িত করেন।

এদিন বিকেলে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। স্পিকারের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি জানান, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতাসহ একাধিক রোগে তিনি ভুগছেন। সম্প্রতি তার শরীরে ‘অটোনমিক নিউরোপ্যাথি’ রোগ শনাক্ত হয়েছে, যার কারণে তিনি মাঝে মাঝে ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন।

এসব কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি। পদত্যাগপত্রে তিনি, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান। এর ফলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

 

 

আয়শা/২৪ জুলাই ২০২৬,/রাত ১০:৩৩

▎সর্বশেষ

ad