ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

হুথিদের হুমকির পর পথ বদলে সুয়েজ হয়ে এশিয়ায় তেল ট্যাঙ্কার

Anima Rakhi | আপডেট: ২৪ জুলাই ২০২৬ - ১০:০৬:২৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক  :  ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নৌ-অবরোধ ও হুমকির মুখে সৌদি আরব থেকে চীন এবং ভারতগামী একাধিক তেলবাহী ট্যাংকার লোহিত সাগরে গতিপথ পরিবর্তন করে সুয়েজ খালের দিকে মোড় নিয়েছে। 

এদিকে, দক্ষিণ লোহিত সাগরের নিরাপত্তা পরিস্থিতির কারণে ডেনিশ পতাকাবাহী তেল ট্যাঙ্কার ‌‘টর্ম ইনোভেশন’ সুয়েজ খাল হয়ে এশিয়ার দিকে তার পণ্য পরিবহন করবে।

জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান ‘টর্ম’ এ তথ্য জানিয়েছে।

গত সোমবার হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে। এর মাধ্যমে ইরানের সাথে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি নতুন ফ্রন্ট উন্মোচিত হয়েছে। যা পারস্য উপসাগরের সীমানা ছাড়িয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যে হুমকি বাড়িয়ে দিয়েছে।

টর্ম-এর একজন মুখপাত্র বলেছেন, ‘দক্ষিণ লোহিত সাগরের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে জাহাজটি সুয়েজ এবং কেপ অব গুড হোপ (উত্তমাশা অন্তরীপ) হয়ে এশিয়ার দিকে যাত্রা করছে। ক্রু বা নাবিকদের সুরক্ষাকে আমরা সর্বোচ্চ প্রাধান্য দিই এবং এই সিদ্ধান্ত আমাদের সতর্ক অবস্থানেরই প্রতিফলন।’

শিপিং ডেটা এবং সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ট্যাঙ্কারটি সৌদি আরবের লোহিত সাগর সংলগ্ন ইয়ানবু বন্দর থেকে ‘ন্যাফথা’ (একধরনের জ্বালানি তেল) বোঝাই করে জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছিল।

সূত্র: আল-জাজিরা।

কিউটিভি/অনিমা/২৪ জুলাই ২০২৬,/রাত ১০:০৩

▎সর্বশেষ

ad