ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

শেষ হলো তিনদিন ব্যাপি সাংবাদিকদের প্রশিক্ষণ

Ayesha Siddika | আপডেট: ২৪ জুলাই ২০২৬ - ০৮:৫০:৫৫ পিএম

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : এআই ও ফ্যাক্ট চেকিং সাংবাদিকতার সহায়ক প্রযুক্তি, তাই এগুলোর দক্ষ ব্যবহার নিশ্চিত করতে এবং স্থানীয় সাংবাদিকদের তথ্য-যাচাই, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতার নৈতিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে শেষ হয়েছে তিনদিন ব্যাপি সাংবাদিকদের প্রশিক্ষণ। নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ প্রেস ইনিস্টিটিউটের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারী সাংবাদিকদের দক্ষতা অর্জনে সহায়তা করা এবং সাংবাদিকগণ যাতে আরও নির্ভুল, বিশ^াসযোগ্য, তথ্যসমৃদ্ধ ও পাঠকবান্ধব সংবাদ এবং ফিচার তৈরি করতে পারেন। পাশাপাশি সাংবাদিকতায় এআই ব্যবহারের সুযোগ, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ এবং সেগুলো মোকাবিলায় নতুন নতুন কৌশল নিয়ে তাদের জ্ঞান বিকশিত করতে পিআইবি এ প্রশিক্ষনের আয়োজনের করে। দুর্গাপুর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৩৫জন সাংবাদিকদের অংশগ্রহনে শুরুহয় তিনদিনব্যাপি এই প্রশিক্ষণ।

বুধবার এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। এসময় উপস্থিত ছিলেন, নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম। সমাপনী দিনে পিআইবি’র প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন এর সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজলো নির্বাহী অফিসার আহমেদ সাদাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন চিছাম, প্রশিক্ষক জিএম মোস্তাফিজুল আলম, অনুষ্ঠান সঞ্চালনা করেন, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন।

বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তি নির্ভর বিশে^ দ্রুত ও নির্ভুল তথ্য পরিবেশনের জন্য সাংবাদিকদের নিয়মিত প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে। ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেকিং এখন সময়ের অপরিহার্য দক্ষতা, যা গণমাধ্যমের বিশ^াস যোগ্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশাসন ও গণমাধ্যম পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তথ্যভিত্তিক, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতায় এগিয়ে আসার জন্য উপস্থিত সকল সাংবাদিকদের আহবান জানানো হয়। পরিশেষে অংশগ্রহনকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

 

 

আয়শা/২৪ জুলাই ২০২৬,/রাত ৮:৪৪

▎সর্বশেষ

ad