ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ফাইনালের পর আর্জেন্টিনার আচরণ নিয়ে তদন্তে নামছে ফিফা

Ayesha Siddika | আপডেট: ২০ জুলাই ২০২৬ - ১১:২১:২৩ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জয়ের পর স্প্যানিশ ফুটবলে যখন উৎসবের আবহ, তখন ফাইনালে হারের আর্জেন্টাইন ফুটবলারদের বিশৃঙ্খল আচরণ ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। যে কারণে বেশ কয়েকজনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করতে যাচ্ছে ফিফা।

সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস তথ্যমতে, ম্যাচ শেষে আর্জেন্টিনার একাধিক খেলোয়াড় ও কোচিং স্টাফের অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে যাওয়ার বিষয়টি নিয়ে ফিফা আনুষ্ঠানিক তদন্ত শুরু করবে। রেফারির রিপোর্ট ও ম্যাচের ভিডিওচিত্র বিশ্লেষণ করে আলবিসেলেস্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হবে।

ফাইনাল শেষে আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়দের মধ্যে একাধিক সংঘাত হয়, যা ফাইনাল ও টুর্নামেন্টের শেষটাকে কলঙ্কিত করেছে। বিশেষ করে লিয়েন্দ্রো পারেদেস একাধিক প্রতিপক্ষ ফুটবলারকে আঘাত করে লাল কার্ড দেখেছিলেন। এ ছাড়া নাহুয়েল মোলিনার রদ্রিকে ঘুষি মারার অভিযোগ এবং সহকারী কোচ রবার্তো আয়ালার দানি ওলমোর গলায় আঘাত ও ধাক্কা দেওয়ার অভিযোগ তদন্তের গুরুত্বপূর্ণ অংশ।

এর পাশাপাশি স্পেনের বিশ্বকাপ জয়ের মুহূর্তে ট্রফি উত্তোলনের সময় আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ের পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে থাকার বিষয়টি নিয়েও আলোচনায় এসেছে। ফিফার দৃষ্টিতে এই আচরণ ক্রীড়াসুলভ মানসিকতার পরিপন্থী ছিল কি না, সেটিও যাচাই করা হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ফিফা কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা শাস্তির ঘোষণা দেবে না। সংস্থাটি জানিয়েছে, শৃঙ্খলাবিষয়ক তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে। সেই সিদ্ধান্ত আসতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

 

 

আয়শা/২০ জুলাই ২০২৬,/রাত ১১:২০

▎সর্বশেষ

ad