ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ডোমার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলমকে শোকজ

Ayesha Siddika | আপডেট: ২০ জুলাই ২০২৬ - ০৪:৫৪:০৫ পিএম

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নীলফামারী জেলার ডোমার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ-কে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করেছে।

রবিবার (১৯ জুলাই) জেলা ছাত্রদলের প্যাডে জারি করা ওই নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি অনুষ্ঠিত রংপুর বিভাগীয় সমাবেশে নেতাকর্মীদের সঙ্গে না নিয়ে গিয়ে জেলা ছাত্রদলকে অ-সহযোগিতা করার অভিযোগে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, আগামী তিন দিনের মধ্যে যথাযথ সন্তোষজনক জবাব জেলা ছাত্রদলের কাছে জমা দিতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে। নোটিশটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নীলফামারী জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে জারি করা হয়েছে।

 

 

আয়শা/২০ জুলাই ২০২৬,/বিকাল ৪:৫০

▎সর্বশেষ

ad