ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

নববেশ নৃত্যাঙ্গন ও সাংস্কৃতিক একাডেমির বর্ণাঢ্য বর্ষা উৎসব ‘রিমঝিম ঘন ঘন রে’ অনুষ্ঠিত

Ayesha Siddika | আপডেট: ১৮ জুলাই ২০২৬ - ০৫:০৮:৪৮ পিএম

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : শ্রাবণের স্নিগ্ধ বর্ষাধারায় প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে নৃত্য পরিবেশনার মাধ্যমে তুলে ধরতে নববেশ নৃত্যাঙ্গন ও সাংস্কৃতিক একাডেমি আয়োজন করে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘রিমঝিম ঘন ঘন রে’।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টায় পাবনা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের ছিল স্বতঃস্ফূর্ত উপস্থিতি। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের প্রাণবন্ত ও নান্দনিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। একাডেমির শিক্ষার্থীদের নিষ্ঠা, সৃজনশীলতা এবং নৃত্যশৈলী উপস্থিত দর্শকদের ব্যাপক প্রশংসা অর্জন করে।

অনুষ্ঠানটির তত্ত্বাবধায়ন ও নৃত্য পরিচালনায় ছিলেন আফরোজা সুলতানা ঝরা। তাঁর পরিকল্পনা, সৃজনশীল নির্দেশনা এবং আন্তরিক প্রচেষ্টায় পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও বাংলা সংস্কৃতি ও নৃত্যকে নতুন প্রজন্মের কাছে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরতে নববেশ নৃত্যাঙ্গন ও সাংস্কৃতিক একাডেমি এ ধরনের নান্দনিক সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখবে।

 

 

আয়শা/১৮ জুলাই ২০২৬,/দুপুর ২:৪০

▎সর্বশেষ

ad