ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

টানা বিশ্বকাপ জয়ের পথে যে ‘অভিশাপ’ তাড়া করছে আর্জেন্টিনাকে

Ayesha Siddika | আপডেট: ১৮ জুলাই ২০২৬ - ০৪:৫৫:৫৫ পিএম

স্পোর্টস ডেস্ক : চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস সেমিফাইনালে জয় পাওয়ার পাশাপাশি ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও পুনরুদ্ধার করেছে লিওনেল স্কালোনির দল।

বিশ্বকাপ শুরুর সময় ১৮৭৪.৮১ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে ছিল আর্জেন্টিনা। তবে ২ জুলাই প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তাদের হটিয়ে শীর্ষে উঠে আসে ফ্রান্স। তখন দিদিয়ের দেশমের দলের সংগ্রহ ছিল ১৯১৬.২৪ পয়েন্ট। বিশ্বকাপ শুরুর আগে ফরাসিরা ১৮৬৯.৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছিল।

টুর্নামেন্টের সেমিফাইনাল পর্যন্ত শীর্ষস্থান ধরে রেখেছিল ফ্রান্স। কিন্তু শেষ চারে স্পেনের কাছে ২-০ গোলে পরাজয়ের পর সেই অবস্থান নড়বড়ে হয়ে যায়। সুযোগটি কাজে লাগিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের মাধ্যমে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরে আসে আর্জেন্টিনা। ওই জয়ে তারা অর্জন করে ২৬.৯০ পয়েন্ট। ফলে বর্তমানে আলবিসেলেস্তেদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৯৭০.৩৭।

অন্যদিকে, ফ্রান্সকে হারিয়ে ৩০.৮২ পয়েন্ট যোগ করেছে স্পেন। ১৯৬৫.৬১ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে দ্বিতীয় স্থানে। বিশ্বকাপের আগে ১৮৭৩.০১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ছিল স্প্যানিশরা। পরে ফ্রান্স শীর্ষে ওঠায় আর্জেন্টিনা নেমে যায় দ্বিতীয় এবং স্পেন তৃতীয় স্থানে। এখন আবার পরিস্থিতি বদলে আর্জেন্টিনা শীর্ষে এবং স্পেন দ্বিতীয় অবস্থানে রয়েছে।

তবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার সঙ্গে সঙ্গে আর্জেন্টিনাকে তাড়া করছে এক পুরনো পরিসংখ্যানও। ১৯৯২ সালে ফিফা র‌্যাঙ্কিং চালুর পর থেকে কোনো বিশ্বকাপেই টুর্নামেন্ট চলাকালে বা শেষের দিকে শীর্ষ র‌্যাঙ্কধারী দল শিরোপা জিততে পারেনি। ১৯৯৪ বিশ্বকাপের আগে এক নম্বরে ছিল জার্মানি, কিন্তু তারা বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে। ১৯৯৮ সালে শীর্ষে থাকা ব্রাজিল ফাইনালে উঠলেও স্বাগতিক ফ্রান্সের কাছে ৩-০ গোলে হেরে যায়। ২০০২ সালে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ফ্রান্স গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০০৬ সালে এক নম্বর ব্রাজিলের যাত্রা থামে কোয়ার্টার ফাইনালে।

একই চিত্র দেখা যায় ২০১০ ও ২০১৪ বিশ্বকাপেও। যথাক্রমে ব্রাজিল ও স্পেন শীর্ষ র‌্যাঙ্কধারী দল হিসেবে টুর্নামেন্টে অংশ নিলেও শিরোপা জিততে পারেনি। ২০১৮ সালে এক নম্বরে থাকা জার্মানি গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে। আর ২০২২ কাতার বিশ্বকাপে শীর্ষে থাকা ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয়। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এবারও বিশ্বকাপের ফাইনালের আগে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে আর্জেন্টিনা। তাই প্রশ্ন উঠছে—ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলের বিশ্বকাপ না জেতার দীর্ঘদিনের সেই ‘অভিশাপ’ কি এবারও বহাল থাকবে, নাকি ইতিহাস বদলে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতবে আলবিসেলেস্তেরা?

 

 

আয়শা/১৮ জুলাই ২০২৬,/বিকাল ৪:৫৫

▎সর্বশেষ

ad