ব্রেকিং নিউজ
রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ?

২১ রানের ব্যবধানে নেই ৫ উইকেট

Ayesha Siddika | আপডেট: ১৭ জুলাই ২০২৬ - ০৬:১৩:৪৫ পিএম

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গে চলতি সফরে নাকানি চুবানি খাচ্ছে বাংলাদেশ দল। একমাত্র টেস্ট, ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজও হারের পথে টাইগাররা। আজ শুক্রবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ।

ইনিংসের শুরু থেকে দায়িত্বশীল ব্যাটিং করে যাওয়া সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম উদ্বোধনীতে দ্বিতীয় সর্বোচ্চ ১২০ রানের জুটি গড়েন। এরপর খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। মাত্র ২১ রানের ব্যবধানে ফেরেন সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও নুরুল হাসান সোহান।

 ওপেনার সাইফ হাসান ৪৫ বলে ৮টি চার আর এক ছক্কায় ৫৫ রান করেন। ৪৪ বলে ৬টি চার আর দুটি ছক্কায় ৫৫ রান করেন তানজিদ হাসান তামিম। ৬, ১ ও ৪ রানে ফেরেন অধিনায়ক হৃদয়, পারভেজ হোসেন ইমন ও নুরুল হাসান সোহান।

 

 

আয়শা/১৭ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৬:১২

▎সর্বশেষ

ad