ব্রেকিং নিউজ
রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ?

মাটিরাঙ্গা পৌর এলাকার বন্যাদুর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা প্রদান।

Ayesha Siddika | আপডেট: ১৭ জুলাই ২০২৬ - ০৭:০৯:০০ পিএম
​জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর এলাকার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ অর্থ বিতরণ করা হয়। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে নগদ ৫,০০০ (পাঁচ হাজার) টাকা করে আর্থিক অনুদান তুলেদেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল। ​আর্থিক সহায়তা  মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল,সহ রাজনৈতিক নেতৃবৃন্দ,  উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সরকারি এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্তরা। ভুক্তভোগীরা জানান, সাম্প্রতিক বন্যায় ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্যোগের এই কঠিন মুহূর্তে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এই নগদ অর্থ তাদের জরুরি প্রয়োজন মেটাতে এবং পুনরায় ঘুরে দাঁড়াতে দারুণভাবে সাহায্য করবে। সময়োপযোগী এই উদ্যোগের জন্য তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে। এই সংকটের মুহূর্তে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দকৃত অর্থ সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের এই মানবিক সহায়তা ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

 

 

আয়শা/১৭ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:০০

▎সর্বশেষ

ad