ব্রেকিং নিউজ
রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ?

সোনম ওয়াংচুককে নিয়ে দীপিকা পাড়ুকোনের পোস্ট ঘিরে বিতর্ক

Ayesha Siddika | আপডেট: ১৭ জুলাই ২০২৬ - ০৫:৩৫:৩০ পিএম

বিনোদন ডেস্ক : শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের চলমান অনশনকে ঘিরে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের একটি ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পোস্টটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করা হয়েছে বলে দাবি করছেন নেটিজেনদের অনেকেই। আবার কেউ বলছেন এটা দীপিকার নামে ভুয়া পোস্ট। অভিনেত্রী আসলে এমন কোনও পোস্ট করেননি। 

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, ভাইরাল হওয়া স্ক্রিনশটে সোনম ওয়াংচুককে নিয়ে করা একটি পোস্ট পুনরায় শেয়ার করে লেখা হয়েছে, কেন এই বিষয় নিয়ে কেউ কথা বলছে না? আমরা গণতন্ত্রের সবচেয়ে অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। একজন ব্যর্থ নেতাকে মহিমান্বিত করতে যতই সিনেমা তৈরি করা হোক না কেন, বাস্তবতা অপরিবর্তিতই থাকে।
এই স্ক্রিনশট দ্রুত ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই দাবি করেন, পোস্টটির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে মন্তব্য করা হয়েছে। এ নিয়ে অভিনেত্রীকে ঘিরে নানা ধরনের সমালোচনা ও বিতর্কও তৈরি হয়। তবে পরে বিভিন্ন সূত্র জানায়, ভাইরাল হওয়া স্ক্রিনশটটি সত্য নয়। দীপিকা পাড়ুকোন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ ধরনের কোনো পোস্ট বা স্টোরি প্রকাশ করেননি। তার নাম ব্যবহার করে ভুয়ো পোস্ট তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষা (নিট)-এ অনিয়মের অভিযোগের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে টানা অনশন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক। দীর্ঘ অনশনের কারণে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন মহলের মানুষ। বলিউডের অনেকেই তার পক্ষ নিয়ে পোস্ট করছেন। এ তালিকায় আছেন শাবানা আজমি, জিনাত আমন, অভয় দেওল এবং ওমি বৈদ্যের মতো তারকারা।

এদিকে, ভাইরাল পোস্টটি নিয়ে এখন পর্যন্ত দীপিকা পাড়ুকোনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য প্রকাশ করা হয়নি। প্রসঙ্গত, সোনম ওয়াংচুকর জীবনের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’ নির্মাণ করা হয়। সিনেমাটিতে ‘ফুনসুখ ওয়াংডু’ চরিত্রটি ছিল তার প্রতিচ্ছবি। আর এই চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান। 

 

আয়শা/১৭ জুলাই ২০২৬,/বিকাল ৫:৩৪

▎সর্বশেষ

ad