ব্রেকিং নিউজ
রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ?

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

Anima Rakhi | আপডেট: ১৭ জুলাই ২০২৬ - ০৫:৩১:৩৫ পিএম

বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। কয়েক মাস ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) নিজে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় এর প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে গত জুনে একবার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন কোয়েল। তবে তখন জানানো হয়েছিল, নিয়ম অনুযায়ী সংসদ সদস্যকে নিজে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিতে হবে। সেই প্রক্রিয়া সম্পন্ন করতেই এবার তিনি সরাসরি হাজির হন।

কোয়েল মল্লিকের পদত্যাগের পর রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯ জনে। এর আগে দলটির সংসদ সদস্য সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইক পদত্যাগ করেছিলেন।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। সেখানে মেনকা গুরুস্বামী, বাবুল সুপ্রিয় ও রাজীব কুমারের পাশাপাশি কোয়েল মল্লিকের নামও ছিল। পরে এপ্রিল মাসে সংসদ সদস্য হিসেবে শপথ নেন এই জনপ্রিয় অভিনেত্রী।

শপথ নেওয়ার পর কোয়েল জানিয়েছিলেন, এটি তার জন্য বড় ও গুরুত্বপূর্ণ দায়িত্ব। দেশ ও মানুষের সেবাকে তিনি একটি মহৎ কাজ হিসেবে উল্লেখ করেছিলেন।

কিউটিভি/অনিমা/১৭ জুলাই ২০২৬,/বিকাল ৫:৩১

▎সর্বশেষ

ad