ব্রেকিং নিউজ
অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, যুদ্ধবিরতি শেষ সংবিধানের পঞ্চদশ সংশোধনী : আপিল বিভাগের রায় বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সফরের পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

মেসি-সালাহর লড়াই মোবাইলে দেখবেন যেভাবে

Ayesha Siddika | আপডেট: ০৭ জুলাই ২০২৬ - ১১:০৩:০১ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা বনাম মিশর। আজকের ম্যাচে যারা জিতবে তারা চলে যাবে কোয়ার্টার ফাইনালে। তবে যারা হেরে যাবে তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে।

ইতোমধ্যে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় বাংলাদেশের বিশ্বকাপ প্রায় শেষ হয়ে গেছে। এখন আর্জেন্টিনাও যদি আজ হেরে যায় তাহলে বাংলাদেশের বিশ্বকাপ কার্যত শেষ হয়ে যাবে।

আর্জেন্টিনা-মিশর দুই দলের আগের দুই সাক্ষাতে জিতেছে আর্জেন্টিনা। প্রথম দেখা হয়েছিল ১৯২৮ সালে অলিম্পিকের সেমিফাইনালে মিশরকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল আলবিসেলেস্তেরা। আর সবশেষ দেখা হয়  ২০০৮ সালের মার্চে কায়রোতে। সেবার প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।

আজ মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটালান্টা স্টেডিয়ামে মুখোমুখি লিওনেল মেসির আর্জেন্টিনা আর মোহাম্মেদ সালাহর মিশর। দুই দলের এই ফুটবল মহারণ বাংলাদেশ থেকে দেখা যাবে টেলিভিশন ও অনলাইনে। আর্জেন্টিনা-মিসরের এই ম্যাচটি বাংলাদেশে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি-স্পোর্টস ও সময় টেলিভিশন।

অফিসিয়ালভাবে বাংলাদেশে ম্যাচটি অনলাইনে সরাসরি সম্প্রচার করবে বাংলালিংকের টফি, গ্রামীণফোনের বায়োস্কোপ প্লাস, ওটিটি প্ল্যাটফর্ম আই-স্ক্রিণ, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপ। এছাড়াও বিভিন্ন ডিজিটাল স্পোর্টস প্ল্যাটফর্মেও লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা থাকছে। যেখানে সরাসরি খেলা দেখা যাবে কিপ মাই আইডি (keepmyid.org) ওয়েবসাইট, স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স অ্যাপে

 

 

আয়শা/০৭ জুলাই ২০২৬,/রাত ১১:০০

▎সর্বশেষ

ad