আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে ট্রাম্প এসব কথা বলেন। আঙ্কারায় ন্যাটো সম্মেলনে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন শেষ হয়ে গেছে, কিনা জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘আমার মতে, এটা শেষ।’‘এটা খুব আকর্ষণীয় একটা প্রশ্ন। আমার মতে, বিষয়টা শেষ।
আমি তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, ওরা অসুস্থ লোক। ওদের নেতৃত্ব দেয় অসুস্থ লোকেরা।’ ট্রাম্প আরও বলেন। ‘তাদের সাথে কাজ করাটা শুধু সময়ের অপচয়।’ বলেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে মঙ্গলবার তিনটি ট্যাংকারে হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালায় এবং তেল বিক্রির লাইসেন্স বাতিল করে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এর প্রতিশোধ হিসেবে তারা বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরান যুদ্ধে একটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির ওপর এটি ছিল সর্বশেষ আঘাত। যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প আরও বলেন যে, মার্কিন প্রতিনিধিরা আলোচনা চালিয়ে যেতে পারেন, কিন্তু তিনি এর ফলাফল নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, তারা কথা বলতে পারে, কিন্তু আমার মনে হয় তারা সময় নষ্ট করছে।
সূত্র: রয়টার্স
আয়শা/০৮ জুলাই ২০২৬,/রাত ৮:৩৪
