ব্রেকিং নিউজ
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী

বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে

Ayesha Siddika | আপডেট: ০৩ জুলাই ২০২৬ - ০৮:০৯:০৬ পিএম

স্পোর্টস ডেস্ক : এবারের বিশ্বকাপ যেন রেকর্ড ভাঙ্গার বিশ্বকাপ। কয়দিন আগেই বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি থেকে গোলের অন্যতম সফল ফুটবলার হিসেবে জায়গা করে নিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এবার তার পাশে যৌথভাবে নাম লেখালেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।   

মূল ম্যাচে (নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট) পেনাল্টি থেকে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির গোলসংখ্যা ৪টি, যা বিশ্বকাপ ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ। এই রেকর্ডে মেসি ও রোনালদোর সঙ্গে আরও আছেন পর্তুগালের ইউসেবিও, নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্ক, আর্জেন্টিনার গ্যাব্রিয়েল বাতিস্তুতা এবং ইংল্যান্ডের হ্যারি কেইন।
বিশ্বকাপের মূল খেলায় কোনো ফুটবলারই পেনাল্টি থেকে ৪টির বেশি গোল করতে পারেননি। রোনালদোর ৪টি পেনাল্টি গোল এসেছে— ২০০৬ সালে ইরান, ২০১৮ সালে স্পেন, ২০২২ সালে ঘানা ও ২০২৬ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে নকআউট ম্যাচে। এ পেনাল্টি গোলের মাধ্যমে রোনালদো বিশ্বকাপ ক্যারিয়ারে প্রথম নকআউট গোলও করেছেন ।    

রোনালদো ওপেন প্লেতে ২০১০ সালের বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে ১টি, ২০১৪ সালে ঘানার বিপক্ষে ১টি, ২০১৮ সালে স্পেনের বিপক্ষে ২টি (পেনাল্টিসহ গোলে হ্যাটট্রিক) ও মরক্কোর বিপক্ষে ১টি এবং ২০২৬ চলতি বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে ২টি গোল করেন। ওপেন প্লেতে এই মোট ৭ গোল করেন। আর মোট মোট ১১ গোলের ভেতর ৪টি গোলই এসেছে আবার পেনাল্টি থেকে। ফিফার পরিসংখ্যান অনুযায়ী, ক্রিশ্চিয়ানো রোনালদো ৫টি পেনাল্টি কিক থেকে ৪টি গোল করেছেন, এর মধ্যে ২০১৮ বিশ্বকাপে ইরানের সঙ্গে একটি পেনাল্টি মিস করেছেন।

 

 

আয়শা/০৩ জুলাই ২০২৬,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad