ব্রেকিং নিউজ
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

superadmin | আপডেট: ০৩ জুলাই ২০২৬ - ০৮:৪১:৪১ পিএম

ডেস্কনিউজঃ পাকিস্তানে একটি বাস খাদে পড়ে যাওয়ায় কমপক্ষে ৪০ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আট যাত্রী।

শুক্রবার (৩ জুলাই) দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশ পার হয়ে আসার পরে উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। বাসটি বেলুচিস্তানের শেরানি জেলার দানা সার এলাকা থেকে আসছিল।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহিদ রিন্দ জানান, হাসপাতালে আহত আটজনের চিকিৎসা চলছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেছেন, তিনি ঘটনাস্থলে উদ্ধার অভিযানের নির্দেশ দিয়েছেন।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি, ডন

০৩.০৭.২০২৬/রাত ৮.৩৮

▎সর্বশেষ

ad