ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

superadmin | আপডেট: ০২ জুলাই ২০২৬ - ০৫:২৪:২২ পিএম

ডেস্কনিউজঃ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। প্রথম দিনের পরীক্ষা শেষে এ তথ্য জানিয়েছে আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

কমিটির তথ্য অনুযায়ী, প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন, যশোরের ২, কুমিল্লার ১, দিনাজপুরের ১ ও ময়মনসিংহ এক শিক্ষার্থী। এ ছাড়া মাদরাসা বোর্ড ও কারিগরির এক শিক্ষার্থী বহিষ্কার হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলা প্রথমপত্রের (আবশ্যিক) মাধ্যমে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।

৯টি শিক্ষাবোর্ডে এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয় ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন। অনুপস্থিত ছিল ১৭ হাজার ২৩৩ জন। অন্যদিকে মাদরাসা বোর্ডে আলিম পরীক্ষায় কুরআন মাজিদ বিষয়ে অংশ নেয় ৮০ হাজার ৬৫৩ জন, অনুপস্থিত ৪ হাজার ৪৭৮ জন।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবারের পরীক্ষায় মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে সর্বমোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল।

০২.০৭.২০২৬/বিকাল ৫.১৯

▎সর্বশেষ

ad