স্পোর্টস ডেস্ক : দুদল রাউন্ড অব সিক্সটিনে মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রোববার। হল্যান্ড এই ম্যাচে জয়ের সম্ভাবনা কম দেখছেন। গতকাল আইভরি কোস্টকে তার দল ২-১ গোলে হারানোর পর হল্যান্ড বলেন, ‘শেষ ষোলোতে ব্রাজিলের মুখোমুখি হওয়াই এখন আমাদের বাস্তবতা। তাদের টুর্নামেন্ট থেকে বিদায় করার সম্ভাবনা খুবই কম।’
তিনি যোগ করেন, ‘আমরা পরের রাউন্ডে উঠেছি, যেখানে আরও শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হবে। ম্যাচগুলো সহজ হবে না এবং পরের ধাপে ওঠা খুবই কঠিন হবে। আমরা সফল হব কি না জানি না, তবে আমরা প্রস্তুত এবং আরও ভালোভাবে প্রস্তুতি চালিয়ে যাব।’
ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার আইভরি কোস্টের বিপক্ষে বক্সের ভেতর থেকে গোল করে নরওয়েকে ২৮ বছর পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে তুলে নেন। নিজের গোল সম্পর্কে হল্যান্ড বলেন, ‘আমি অতিরিক্ত সময় খেলতে চাইনি, কারণ আমি খুব ক্লান্ত ছিলাম। তাই নিজেকেই বলেছিলাম, যেভাবেই হোক বলটা জালে পাঠাতে হবে।’
তিনি আরও বলেন, ‘এটা অবিশ্বাস্য। ২৮ বছর পর আমরা আবার নকআউট পর্বে উঠেছি। এটা নরওয়ের জন্য অনেক বড় ব্যাপার। আমি মনে করি, ফুটবলে আমরা যে ঐক্য তৈরি করেছি, তা নরওয়েকে বদলে দেবে। এই জয় আমাদের জন্য অনেক অর্থ বহন করে। আমি যদি এখানে খেলতাম না, তবুও সরাসরি ম্যাচটি দেখার চেষ্টা করতাম। যদি সেটাও সম্ভব না হতো, তাহলে অন্তত অসলোর রাস্তায় বিজয় উদ্যাপনের মিছিলে যোগ দিতাম।’
আয়শা/০১ জুলাই ২০২৬,/রাত ৮:৩৮
