ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯৮ হাজার

superadmin | আপডেট: ২৭ জুন ২০২৬ - ০৮:৩৯:২১ পিএম

ডেস্কনিউজঃ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হলেও নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৭০৮।

শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ বিভাগে চারজন এবং ঢাকা ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯৩। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৭৪৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৯৮ হাজার ২৬৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ৪৫ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ১১ হাজার ৫৯৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮১ হাজার ৯৫৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৮ হাজার ২৮৭ জন।

২৭.০৬.২০২৬/রাত ৮.৩৫

▎সর্বশেষ

ad