দারুণ গোলে এগিয়ে গেল নিউজিল্যান্ড

Anima Rakhi | আপডেট: ২২ জুন ২০২৬ - ১০:০৬:৫১ এএম

স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপের জি-গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে মাঠে নেমেছে মিসর–নিউজিল্যান্ড। ম্যাচের ১৫ মিনিটে সুরমানের দারুণ এক গোলে এগিয়ে গেছে নিউজিল্যান্ড।

সোমবার বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

দুই দলের সামনেই ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ। বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত কোনো জয়ের মুখ দেখেনি কেউই, তাই ভ্যাঙ্কুবারের এই ম্যাচটি রূপ নিয়েছে প্রথম জয়ের এক অগ্নিপরীক্ষায়।

নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামকে ১–১ গোলে রুখে দিয়েছে মিসর। আর নিউজিল্যান্ড ২–২ গোলে ড্র করেছে ইরানের বিপক্ষে। রাতের অন্য ম্যাচে ইরান–বেলজিয়াম ড্র করেছে, ফলে মিসর–নিউজিল্যান্ডের যারা জিতবে তারাই শীর্ষে উঠবে।

কিউটিভি/অনিমা/২২ জুন ২০২৬,/সকাল ১০:০৫

▎সর্বশেষ

ad