ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘন্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু

superadmin | আপডেট: ১৭ জুন ২০২৬ - ০৫:১৩:১৫ পিএম

ডেস্কনিউজঃ দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১১ জন।

বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ছিল ৯৬৬ জন। আর গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮৯৫ জনে।

একই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৩৪ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই নতুন শনাক্ত হয়েছেন ১১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগে আক্রান্ত হয়ে ৭৩ হাজার ২৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৯ হাজার ৬৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৮ জনে।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিপুল/১৭.০৬.২০২৬/বিকাল ৫.০৯

▎সর্বশেষ

ad