ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর: কোকা-কোলার আয়োজনে বিশ্বকাপ উন্মাদনা

superadmin | আপডেট: ১১ জুন ২০২৬ - ০৯:১১:৫০ পিএম

ডেস্কনিউজঃ শরিফুর রহমান নিউইয়র্ক, ইউএসএ প্রতিনিধিঃ ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে কোকা-কোলার আয়োজনে বিশ্বজুড়ে চলমান FIFA World Cup Trophy Tour সম্প্রতি নিউইয়র্ক ও নিউ জার্সিতে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল ট্রফি, ফিফা বিশ্বকাপ ট্রফি, কাছ থেকে দেখার সুযোগ পেয়ে হাজারো দর্শক উচ্ছ্বাস প্রকাশ করেন।

বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে ট্রফিটি নিউ জার্সির American Dream কমপ্লেক্সে প্রদর্শন করা হয়, যেখানে দর্শনার্থীরা ট্রফির সঙ্গে ছবি তোলেন এবং বিশ্বকাপ-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।

 

কোকা-কোলা ও ফিফার যৌথ উদ্যোগে আয়োজিত এই ট্যুর উত্তর আমেরিকার ৩৮টি শহর সফর করছে। এর লক্ষ্য ২০২৬ সালের বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ বৃদ্ধি করা এবং বিশ্বকাপের আবহ সবার কাছে পৌঁছে দেওয়া।

আয়োজকরা জানান, এই ট্রফি ট্যুরের মাধ্যমে নতুন প্রজন্মের ফুটবলপ্রেমীরা বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটি কাছ থেকে দেখার বিরল সুযোগ পাচ্ছেন। ট্রফির প্রদর্শনীর পাশাপাশি ছিল ফ্যান অ্যাক্টিভেশন, স্মারক ছবি তোলা, গেমস এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম।

উল্লেখ্য, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে। নিউইয়র্ক-নিউ জার্সি অঞ্চল বিশ্বকাপের ফাইনাল ম্যাচসহ একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচের আয়োজক হবে।
FIFA World Cup 2026™ NY

বিপুল/১১.০৬.২০২৬/রাত ৯.০৭

▎সর্বশেষ

ad