ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

‎লালমনিরহাট ১৫ বিজিবি’র পৃথক অভিযানে মাদকসহ আটক ৩

Ayesha Siddika | আপডেট: ১২ এপ্রিল ২০২৬ - ০৭:৪৯:১৫ পিএম

‎​‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে হিরোইন, ইয়াবা ও নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা গত দুই দিনে এসব অভিযান পরিচালনা করেন। ​রোববার (১২ এপ্রিল) দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

​বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে কাশিপুর বিওপির একটি বিশেষ দল ফুলবাড়ী উপজেলার আজোয়াটারী এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে হৃদয় বাবু (২৫) ও ফেরদৌস বাবু (২৫) নামে দুই যুবককে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ৪ গ্রাম ভারতীয় হিরোইন ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক হৃদয় ও ফেরদৌস ওই এলাকারই বাসিন্দা।

​এর আগে, গত শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে গোড়কমন্ডল বিওপির আওতাধীন পশ্চিম ফুলমতি এলাকায় অপর একটি অভিযানে আলমগীর হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ১৯ পিস নিষিদ্ধ ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়। ‎​বিজিবি’র হিসাবমতে, উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৩ হাজার ৯০০ টাকা। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

​লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান দমনে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ঠেকাতে টহল আরও জোরদার করা হয়েছে।‎

 

 

আয়শা/১২ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৭:৪০

▎সর্বশেষ

ad