আন্তর্জাতিক ডেস্ক : ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে বলেন, ইরানে সরকার পরিবর্তন হয়েছে, কারণ আগের সরকার প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং তাদের নেতারা মারা গেছেন। নতুন যারা এসেছেন, তাদের অনেকেও মারা গেছেন।
এখন একেবারে ভিন্ন ধরনের লোকজন পরিস্থিতি সামলাচ্ছে। আমি এটাকেই সরকার পরিবর্তন মনে করি। সত্যি বলতে, তারা বেশ যুক্তিসঙ্গত আচরণ করেছে। সুতরাং আমি মনে করি, আমরা ইতোমধ্যেই সরকার পরিবর্তন করেছি। এর চেয়ে বেশি আর কী করা যায়।
ট্রাম্পের ভাষ্য, ‘যে সরকারটা খুব খারাপ ছিল, সেটা শেষ হয়ে গেছে। দ্বিতীয় দলও প্রায় নেই। তারা সবাই মারা গেছে, শুধু একজন হয়তো বেঁচে আছেন।’
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করবে বলেও মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, ‘আমার মনে হয় আমরা তাদের সঙ্গে চুক্তি করব, তবে না-ও হতে পারে। ইরানের ব্যাপারে কিছুই নিশ্চিত না। আমরা তাদের সঙ্গে আলোচনা করি, আবার পরে হামলাও করতে হয়।’
সূত্র: বিবিসি
আয়শা/৩০ মার্চ ২০২৬,/রাত ১:৪৪
