
আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের সাম্প্রতিক হামলার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানার ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান এবং এর জন্য যুক্তরাষ্ট্রকেও দায়ী করেন। খবর তাসনিম নিউজ এজেন্সির।
গত ২৮ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে বৃহৎ পরিসরের সামরিক অভিযান শুরু করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এই অভিযানে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে, যার ফলে উল্লেখযোগ্য প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনীও পাল্টা হামলা শুরু করেছে। তারা দখলকৃত অঞ্চল এবং আঞ্চলিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে।
আয়শা/২৮ মার্চ ২০২৬,/বিকাল ৩:৪০






