হরমুজ প্রণালীকে ‘ট্রাম্প প্রণালী’ আখ্যা, মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে হাসির রোল

Ayesha Siddika | আপডেট: ২৮ মার্চ ২০২৬ - ০৩:৩২:২৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ট্রাম্পের এ মন্তব্যে রীতিমতো হাসির রোল পড়ে যায়। এরপর ক্ষমা চাওয়ার ভান করে তিনি বলেন, ‘ক্ষমা করবেন। আমি খুবই দুঃখিত। কী ভয়ানক একটা ভুল।’ এরপর স্পষ্ট করে বলেন, ‘ভুয়া খবরগুলো বলবে, ‘তিনি ভুলবশত বলে ফেলেছেন’—না, আমার ক্ষেত্রে কোনো ভুল হয় না, খুব বেশি হয় না। যদি হতো, তাহলে এটা একটা বড় খবর হতো।’

ট্রাম্পের এই মন্তব্যটি এমন সময়ে এলো যখন পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথটি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের একটি প্রধান কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে। গত মাসের শেষদিন ইরানে ইসরাইল ও আমেরিকার আগ্রাসন শুরু হওয়ার কয়েকদিন পরই প্রণালীর নিয়ন্ত্রণ নেয় ইরানের সামরিক বাহিনী।
 
হরমুজ প্রণালী দিয়ে বিশ্বে সরবরাহ করা মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় পাঁচ ভাগের এক ভাগ পরিবহন হয়। সংঘাতের আগে গুরুত্বপূর্ণ এই জলপথটি সম্পূর্ণ উন্মুক্ত ছিল। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রেক্ষিতে প্রাণালীটি কার্যত বন্ধ করে দেয় ইরান। যার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও মূল্যে এক ঐতিহাসিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
 
তেহরান বলছে, যুক্তরাষ্ট্র বা ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট নয়—এমন জাহাজের জন্য প্রণালী খোলা আছে। তবে তেহরান এই জলপথে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার কথা বলছে। সম্প্রতি বাংলাদেশসহ কয়েকটি ‘বন্ধুপ্রতীম দেশের’ জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে তেহরান।
 
সেই সঙ্গে ইরান সতর্ক করে বলেছে, ইসরাইল ও যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলোর জাহাজগুলোর হামলা চালানো হবে। রয়টার্সের প্রতিবেদন মতে, হরমুজে এখন পর্যন্ত ছয়টি জাহাজ ইরানের হামলার শিকার হয়েছে। যুদ্ধ যখন দ্বিতীয় মাসে গড়াতে যাচ্ছে, তখনও প্রণালীটি কার্যকরভাবে অবরোধ করে রাখার ক্ষেত্রে ইরান তাদের সক্ষমতা দেখিয়ে চলেছে। শত চেষ্টা করেও এর নিয়ন্ত্রণ নিতে পারেনি যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় বারবার হুঙ্কার দিয়ে যাচ্ছেন ট্রাম্প ও তার সহযোগীরা।
 
নিউইয়র্ক পোস্ট গত শুক্রবার সন্ধ্যায় জানায়, ট্রাম্প প্রণালীটির নিয়ন্ত্রণ নেয়ার এবং নিজের নামে এর নামকরণ করার কথা বিবেচনা করছেন, অথবা একে ‘স্ট্রেইট অফ আমেরিকা’ বা আমেরিকা প্রণালী বলতে চাইছেন, যেমনটা তিনি আগে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের চেষ্টা করেছিলেন। 

 

 

আয়শা/২৮ মার্চ ২০২৬,/বিকাল ৩:৩০

▎সর্বশেষ

ad