ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

জুলাই সনদের বাস্তবায়ন স্থগিত চাওয়া রিটের শুনানি রোববার

Anima Rakhi | আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০২৬ - ১১:০১:০৩ পিএম

ডেস্ক নিউজ : ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’–এর কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট শুনানির জন্য আগামী রোববার দিন রেখেছেন হাইকোর্ট।

রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ দিন ধার্য করেন।

আইনজীবীরা জানিয়েছেন, বুধবার রিটটি শুনানিতে উঠেছিল। কিন্তু রিটকারী আইনজীবী উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ শুনানি পেছানোর আরজি জানায়। তখন আদালত শুনানি পিছিয়ে রোববার শুনানির দিন ধার্য করেন।   

এর আগে জুলাই জাতীয় সনদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে গত ১৮ ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূছ আলী আকন্দ। রিটে জুলাই সনদের বাস্তবায়ন স্থগিত চাওয়া হয়।

গত বছর ১৭ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫ (৩১ অক্টোবর সংশোধিত)’ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণার পাশাপাশি কেন তা বাতিল করা হবে না, তা জানতে রুল চাওয়া হয়েছে রিটে।

এতে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব, লেজেসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, জাতীয় ঐকমত্য কমিশন, প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে।

চব্বিশের গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে দেশের রাজনীতির গুণগত পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়, সেই আকাঙ্ক্ষাকে আইনি ও রাজনৈতিক ভিত্তি দিতেই জুলাই জাতীয় সনদ প্রণয়নের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এর জন্য গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। গত বছর ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়।

অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১১:০০

▎সর্বশেষ

ad