ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার

Mohon | আপডেট: ১১ জানুয়ারী ২০২৬ - ০৩:৫৩:৫৩ পিএম

নিউজ ডেক্স : গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ মামুন (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রোববার (১১ জানুয়ারি) ভোরে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়ার মিরা নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মামুন লালমনিরহাট জেলা সদরের খোটামারা গ্রামের মৃত-আবেদ আলীর ছেলে। তিনি মরকুন পশ্চিমপাড়া মিরার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।

পুলিশ জানায়, মরকুন পশ্চিমপাড়ায় মামুন নামে এক অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থানা পুলিশের একটি দল রোববার ভোররাত পৌনে ৪টার দিকে মরকুন মিরার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যমতে পূর্ব আরিচপুর সরকারবাড়ি রোডের সাবেক কাউন্সিলর শাহ আলম রিপনের বাসার অপর ভাড়াটিয়া সুজনের কক্ষে তল্লাশি চালিয়ে সিলিংয়ের উপর থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদি হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা শেষে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

 

 

 

কুইক টিভি/মহন/১১ জানুয়ারি ২০২৬,/বিকাল ৩:৫৩

▎সর্বশেষ

ad