ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রেম ভেঙে যাওয়ায় হাউমাউ করে কাঁদেন ক্যাটরিনা

Mohon | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ - ০৬:৫৬:৩২ পিএম

বিনোদন ডেক্স : বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তাদের প্রেমকাহিনি নিয়ে এখনও চর্চা হয়। ক্যারিয়ারের শুরুর দিকে এই দুই তারকার প্রেম ছিল টিনসেল টাউনের হট টপিক। যদিও সে সম্পর্ক পরিণতি পায়নি। রণবীর এখন আলিয়া ভাটের সঙ্গে সুখে সংসার করছেন। অন্যদিকে, ক্যাটরিনা কাইফ অভিনেতা ভিকি কৌশলের ঘরণী। তবে তাদের পুরনো প্রেমের গুঞ্জন আজও বলিউডে শোনা যায়। সম্প্রতি এক ইউটিউব সাক্ষাৎকারে বর্ষীয়ান সাংবাদিক পূজা সামন্ত সেই দিনগুলোর স্মৃতিচারণা করেছেন, যেখানে তিনি জানিয়েছেন ব্রেকআপের পর ঠিক কতটা ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা।

জাহরা জানির ইউটিউব চ্যানেলে এসে পূজা সামন্ত ক্যাটরিনা-রণবীরের সম্পর্ক শেষ হওয়া প্রসঙ্গে এক চাঞ্চল্যকর তথ্য দেন। তিনি জানান, ‘আমরা যশরাজ স্টুডিওয় গিয়েছিলাম ক্যাটরিনার সাক্ষাৎকার নিতে। উনি হাউমাউ করে কাঁদছিলেন। একেবারে ভেঙে পড়া কান্না। বলছিলেন, একটা ভুল করে ফেলেছি আর এবার নিজের কাজ হারানোর জন্য আমিই দায়ী থাকব।’পূজা সামন্তের কথায়, সেদিন ক্যাটরিনা ভয় পেয়েছিলেন যে তার ক্যারিয়ার বুঝি শেষ হয়ে গেল। অভিনেত্রীর ধারণা ছিল, রণবীরের প্রেমে পড়েছিলেন ঠিকই, কিন্তু বিষয়টি বেশি দূর গড়ায়নি এবং বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু সেই ধাক্কায় তার অভিনয় জীবনই না শেষ হয়ে যায়, এই আশঙ্কা তাকে চরম চিন্তায় ফেলেছিল।

২০২১ সালের ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ক্যাটরিনা। সম্প্রতি তাদের ঘর আলো করে এসেছে প্রথম সন্তান। অন্যদিকে, রণবীর-আলিয়ার জীবনে এসেছে রাহা। যদিও সময়ের ব্যবধানে প্রত্যেকেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন, কিন্তু ক্যাটরিনা ও রণবীরের প্রেম নিয়ে চর্চা আজও থেমে নেই। সম্প্রতি আমির খানের মেয়ের বিয়েতে রণবীর ও ক্যাটরিনার পোশাকের রং মিলে যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল, যা প্রমাণ করে তাদের ‘আজব প্রেম কি গজব কাহানি’ আজও বলিউডের সবচেয়ে আলোচিত সম্পর্কগুলোর একটি।

 

 

 

কুইক টি ভি/মহন/৭ ডিসেম্বর ২০২৫/সন্ধা ৬:৫৬

▎সর্বশেষ

ad