ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়লেন অভিষেক-গিল জুটি

Mohon | আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ - ১২:৪০:৪৭ পিএম

  ক্রীড়া ডেস্ক:  ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হলেও আলো কাড়লেন অভিষেক শর্মা ও শুভমান গিল। ম্যাচে মাত্র ৪.৫ ওভার ব্যাট করার সুযোগ পেলেও এই দুই ওপেনার ঝড়ো ব্যাটিংয়ে ৫২ রান তুলে ফেলেন। আর সেই সঙ্গে গড়ে ফেলেন অনন্য এক রেকর্ড।এই সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওপেনিং জুটি হিসেবে তারা মোট ১৮৮ রান সংগ্রহ করেছেন।

সিরিজ জয় নিশ্চিত করে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব প্রশংসায় ভাসালেন তার দুই ওপেনারকে। তিনি বলেন, ‘যখন অভিষেক ও শুভমান ওপেনিংয়ে নামে, সবাই হাসতে থাকে। তারা পরিস্থিতি বুঝে ব্যাট করে এবং প্রতিটি ম্যাচ থেকে শিখছে।গিল ও অভিষেকের ব্যাটিং রসায়ন নিয়ে যখন ‘ফায়ার অ্যান্ড আইস’ উপমা দেওয়া হয়, তখন হাস্যরসের ছলে অভিষেক বলেন, “স্যার, আমরা ‘ফায়ার অ্যান্ড আইস’ না, আমরা ‘ফায়ার অ্যান্ড ফায়ার’। আজ বরফের কিছুই ছিল না, শুধু আগুন।”

 

 

কুিইক টি ভি/ মোহন/ ৯ নভেম্বর ২০২৫ /দুপুর ১২:৪০

▎সর্বশেষ

ad