ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

রুবাবা দৌলাকে নিয়ে সেই পোস্ট মুছে ফেললেন ইরফান

Ayesha Siddika | আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ - ০৪:০১:২১ পিএম

স্পোর্টস ডেস্ক : করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। তাকে এই পদে মনোনয়ন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

এই পোস্টটি কিছু নেটিজেনের কাছে অশালীন ও অসম্মানজনক হিসেবে ধরা পড়ে।  ফেসবুক ব্যবহারকারী তুনাজ্জিনা সিকদার তুনা এই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লেখেন- ‘জনাব ইরফান সাজ্জাদ, দয়া করে আপনার স্ত্রী বা বোন থাকলে তাদের জিজ্ঞেস করুন—কর্মক্ষেত্রে কি তারা এমন মন্তব্য শুনে স্বাচ্ছন্দ্যবোধ করবেন? রসিকতা এবং অশালীনতার মধ্যে পার্থক্য আছে। আপনার মন্তব্যটি রসিকতা নয়, এটি অশালীন আচরণ, যা নারীদের জন্য অনিরাপদ পরিবেশ সৃষ্টি করে।’ তিনি আরও যোগ করেন, ‘আপনার এই মন্তব্যের জন্য জনসম্মুখে ক্ষমা চাওয়া উচিত এবং ভবিষ্যতে কোনো নারীকে এভাবে অবমাননা করবেন না।’

এই সমালোচনার পর ইরফান তার ফেসবুক মন্তব্যে ব্যাখ্যা দেন, ‘আমি একজন সাধারণ মানুষ এবং বাংলাদেশের ক্রিকেটের ভক্ত। আমার পোস্টটি ব্যঙ্গাত্মক ছিল। রুবাবা আপু আমার ক্রাশ, তাকে স্বাগত জানাচ্ছিলাম। বলতে চেয়েছিলাম—এত সুন্দর ও মেধাবী একজন ব্যক্তি বিসিবিতে যোগ দিয়েছেন, তারপরও যদি খেলোয়াড়রা অনুপ্রাণিত না হয়, তবে কখনই হবে না।’পরবর্তীতে তিনি সেই পোস্টটি মুছে দিয়ে লিখেন, ‘অনেকেই ভুল বুঝেছে, তাই পোস্টটি ডিলিট করছি। এখন তো কিছু পোস্ট করলেই মানুষ উল্টাপাল্টা মন্তব্য করে।’

 

 

আয়শা/০৫ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:৫৩

▎সর্বশেষ

ad