ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

শীত নামবে কবে, জানাল আবহাওয়া অফিস

Anima Rakhi | আপডেট: ০২ নভেম্বর ২০২৫ - ১১:০২:০৭ পিএম

ডেস্ক নিউজ : চলতি মাসেই দেশে জেঁকে বসতে পারে শীত।  আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানা গেছে, আগামী ১০ নভেম্বর থেকেই দেশের উত্তরাঞ্চলে শীতের আগমন ঘটতে পারে। মাসের শেষ নাগাদ ক্রমান্বয়ে পুরো দেশে শীত শুরু হতে পারে। 

রবিবার প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে।  এ ছাড়া বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এসব কারণেই মাসের শুরু থেকে শীতের অনুভূতি আরও বাড়বে। 

পূর্বাভাসে আরও বলা হয়েছে, নভেম্বর জুড়ে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পাবে।  দেশের বিভিন্ন স্থানে এবং নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, সব ঠিক থাকলে ১০ নভেম্বরের পর থেকেই উত্তরাঞ্চলের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলায় শীতের আমেজ শুরু হবে।  পরবর্তীতে তা ঢাকাসহ সারাদেশে ছড়িয়ে পড়বে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, ডিসেম্বরের প্রথমার্ধে রাজধানীতে ভালোভাবে শীত অনুভূত হবে।  এ বছর শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও শীতল হতে পারে।  ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে।

অনিমা/০২ নভেম্বর ২০২৫,/রাত ১১:০১

▎সর্বশেষ

ad