ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ছক্কায় ইতিহাস গড়লেন ডেভিড

Ayesha Siddika | আপডেট: ০২ নভেম্বর ২০২৫ - ০৯:১১:৩৩ পিএম

স্পোর্টস ডেস্ক : সবচেয় বেশি দূরে বল পাঠিয়ে ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন টিম ডেভিড। অস্ট্রেলিয়ান এই তারকা আজ হোবার্টে ভারতের বিপক্ষে রীতিমতো ঝড় তোলেন। 

এরপর দেখা যায় ১২৯ মিটার লম্বা ছক্কা হাঁকিয়েছেন ডেভিড। আর ডেভিডের ব্যাট থেকে ১৫৩ কি.মি প্রতি ঘণ্টা বেগে বেরিয়ে যায় বলটি। ধারাভাষ্যকারদের মতে, এটি ক্রিকেটে সবচেয়ে বড় ছক্কা। তবে এর নির্দিষ্ট রেকর্ড লিপিবদ্ধ নেই। কারণ অনেক ম্যাচেই ছক্কার দূরত্ব মাপার ব্যবস্থা থাকে না।

ভারতের বিপক্ষে আগের ম্যাচেই ১২৪ মিটার ছক্কা মেরেছিলেন মিচেল মার্শ। পরের ম্যাচেই সেটিকে ছাড়িয়ে গেলেন তারই সতীর্থ ডেভিড। তাই আনুষ্ঠানিক কোনো তথ্য না থাকলেও এটিকেই ক্রিকেটের সবচেয়ে বড় ছক্কা বলেছেন ধারাভাষ্যকাররা। এদিন মাত্র ২৩ বলে ফিফটি করেন ডেভিড। টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় দ্রুততম ফিফটি এটি।

 

 

আয়শা/০২ নভেম্বর ২০২৫,/রাত ৯:০৮

▎সর্বশেষ

ad