ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

‘প্রেমের সম্পর্কে জড়াব না, সরাসরি বিয়ে করব’

Ayesha Siddika | আপডেট: ০২ নভেম্বর ২০২৫ - ০৮:১১:৪৬ পিএম

বিনোদন ডেস্ক : বর্তমানে তরুণদের নতুন ‘ক্রাশ’ পাকিস্তানের অভিনেত্রী দুরেফিশান সেলিম। তিনি প্রথমে ‘দিল রুবা’ নাটকে একটি পার্শ্বচরিত্রে অভিনয় করে আত্মপ্রকাশ করেন এবং পরে নিজের দক্ষতার মাধ্যমে বড় পর্দায়ও জায়গা করে নেন। তার অভিনয় ক্যারিয়ারে উল্লেখযোগ্য নাটকের নাম ‘ইশ্‌ক মুরশিদ’; যেখানে তিনি বিলাল আব্বাস খানের সঙ্গে ‘শিব্রা শাহমী’র চরিত্রে অভিনয় করে শুধু পাকিস্তানেই নয়, বাংলাদেশেও দর্শকদের প্রশংসা লাভ করেছেন।

এদিকে, সম্প্রতি দুরেফিশান সেলিম এবং বিলাল আব্বাস খানের মধ্যে প্রেমের সম্পর্ক ও বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এর মাঝেই দুরেফিশান সেলিমের একটি পুরনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলেছিলেন, তিনি কখনো প্রেমের সম্পর্কে জড়াবেন না এবং সরাসরি বিয়ে করবেন।

এ সাক্ষাৎকারে, উপস্থাপক যখন তাকে প্রেমিকের বিষয়ে প্রশ্ন করেছিলেন, দুরেফিশান সেলিম বলেন, ‘আমি কখনো কারও সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ব না। আমি সরাসরি বিয়ে করব।’ এছাড়া, দুরেফিশান সেলিম সর্বশেষ ‘সানওয়াল ইয়ার পিয়া’ নাটকে ফিরোজ খান ও আহমদ আলী আকবরের বিপরীতে অভিনয় করেছেন, যা ছিল তার সঙ্গে উক্ত অভিনেতাদের প্রথম কাজ।

 

 

আয়শা/০২ নভেম্বর ২০২৫,/রাত ৮:০৮

▎সর্বশেষ

ad