ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ব্রিজ আছে রাস্তা নেই, দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ

Ayesha Siddika | আপডেট: ০২ নভেম্বর ২০২৫ - ০৮:০৯:৫৯ পিএম

ডেস্ক নিউজ : কুড়িগ্রামের চিলমারীতে ব্রিজ নির্মাণের বছর পেরিয়ে গেলেও রাস্তা না থাকায় দুর্ভোগে পড়েছেন দুই গ্রামের হাজারও মানুষ। উপজেলার রমনা ইউনিয়নের দক্ষিণ খড়খড়িয়া সাববাধ এলাকায় প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজের সংযোগ সড়কের কাজ না হওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন ওই এলাকার দুই শতাধিক পরিবারের হাজারও মানুষ।

সরেজমিন দক্ষিণ খড়খড়িয়া সাববাধ এলাকায় দেখা যায়, দুই গ্রামের মাঝে ১১ মিটার দৈর্ঘ্যের সদ্য নির্মিত ব্রিজ দাঁড়িয়ে থাকলেও দুই পাশে সংযোগ সড়ক না থাকায় মানুষ চলাচল করতে পারছে না। ব্রিজের নিচ দিয়ে অতি কষ্টে চলাচল করতে হয় মানুষ ও গবাদি পশুকে।

এ সময় স্থানীয় বাসিন্দা সকিনা বেগম, বিলকিস খাতুন, আমজাদ হোসেন, নুরনবি মিয়াসহ অনেকেই বলেন, বছরখানেক আগে সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় মানুষ চলতে পারে না। সামনে গর্ত করে রেখেছে মাটি ভরাটের জন্য। দীর্ঘ সময় ধরে এই অবস্থা। সেতুর নিচ দিয়ে পারাপার হতে হয়। গাড়ি তো চলে না। কেউ অসুস্থ হলে বিপদ আরও বেশি হয়। এছাড়াও একটু বৃষ্টি হলে পানি জমে থাকে। তখন ছেলেমেয়েদের স্কুল যেতে বিড়ম্বনায় পড়তে হয়।

জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের অধীনে ২০২৩-২৪ অর্থবছরে উপজেলার রমনা ইউনিয়নের দক্ষিণ খড়খড়িয়া সাববাধ এলাকায় দুই গ্রামের মাঝে ১১মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজের কাজ করা হয়। যার প্রাক্কলিত ব্যয় ছিল ৪২ লাখ ৬৩ হাজার ৯০৭ টাকা। ব্রিজটির কাজ করেন কুড়িগ্রাম কাঁঠালবাড়ি এলাকার নুসরাত জাহান নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই সময়ে ব্রিজের কাজ শেষ করা হলেও করা হয়নি সংযোগ সড়কের কাজ। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা

চিলমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসোহেল রহমান জানানসেতুর কাজ শেষ হওয়ার পর বর্ষা চলে আসায় মাটি ভরাট করা হয়নি। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি

 

 

আয়শা/০২ নভেম্বর ২০২৫,/রাত ৮:০৮

▎সর্বশেষ

ad